,

বলিউডের ছবিতে সাইন করেছেন শাকিব খান

news-image

বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এমনটাই গণমাধ্যমকে জানালেন এই ঢালিউড অভিনেতা। ঠিক যখন শাকিব-অপু ইস্যুতে গোটা দেশ সরগরম তখনই এ খবর জানালেন স্বয়ং শাকিব খান। শাকিব বলেন, বলিউডের ছবি করতে যাচ্ছি। ইতোমধ্যে সাইন করেছি। আলাপ আলোচনা পূর্বেই হয়েছিল। এখন ছবির প্রি-প্রডাকশনের কাজ চলছে। এজন্যই নিজেকে প্রস্তুত করছিলাম। বলিউডের ছবির ঘোষণা দেবো আর মাত্র ক’দিন পরেই।

গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরে কোলে সন্তানসহ উপস্থিত হয়ে অপু বিশ্বাস শাকিব খানের সাথে বিয়ের কথা জানান। এরপরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এরই মাঝে শাকিব এ কথা জানান। তবে শাকিব বিভিন্ন সময়ে ভিন্ন ভিন কথা বলছেন। একবার বিয়ের কথা স্বীকার করে নেন পরবর্তীতে এটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেন।

শাকিব বলেন, দিন দিন আমার কদর যখন এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলাতেও বেড়ে যাচ্ছে তখনই একদল ষড়যন্ত্রকারী আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে অপুকে প্ররোচনা দিয়ে টিভি অনুষ্ঠানে নিয়ে যায়। কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা