,

লিবিয়াকে ৩ টুকরোর পরিকল্পনায় আমেরিকা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লিবিয়াকে তিন ভাগে টুকরো করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।

এ ব্যাপারে লন্ডনভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সেবাস্টিয়ান গোর্কা নামের এই কর্মকর্তা একজন ইউরোপীয় কূটনীতিকের সাথে বৈঠকের সময় রুমালের ওপর ম্যাপ এঁকে তার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। তবে ওই কূটনীতিক সরাসরি সেই প্রস্তাব নাকচ করে বলেন, লিবিয়ার জন্য এর চেয়ে খারাপ পরিকল্পনা আর কিছু হতে পারে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই বৈঠক হয় বলে দ্যা গার্ডিয়ান ওই খবরে বলেছে। সেবাস্টিয়ান গোর্কা এখন লিবিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন। তবে খবরে বলা হয়েছে, ট্রাম্প এ ধরনের কোন পদ আদৌ তৈরি করবেন কি না, তা এখনও পরিষ্কার না।

উল্লেখ্য, লিবিয়ায় ২০১১ সালে নেটোর নেতৃত্বে এক অভিযানে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই লিবিয়াতে গৃহযুদ্ধ চলছে। লিবিয়ায় জাতিসংঘের তত্বাবধানে একটি জাতীয় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন জোর সমর্থন জানিয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে