,

এবার শাকিব বললেন, অপু আমার স্ত্রী, আব্রাহাম আমারই সন্তান

news-image

‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’

আজ মঙ্গলবার এনটিভির সঙ্গে টেলিফোনে এসব কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান।

আর অপু বিশ্বাস বলেছেন,  তিনি যা কিছু করেছেন নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছেন। কেউ ষড়যন্ত্র করে তাঁকে দিয়ে কিছু করাননি।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে টেলিফোন কথার শুরুতে প্রথমেই কথা হয়, আজ যে তাঁর সংবাদ সম্মেলন করার কথা ছিল তা নিয়ে। যে বিষয়টি তিনি নাকচ করে দিয়ে বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে কাউকে কিছু বলেননি।

অপু  বিশ্বাস নিয়ে গতকাল শাকিব খান বলেছিলেন, তাঁকে তিনি স্বীকৃতি দেবেন না বরং তার সন্তানকে স্বীকৃতি দেবেন। এ বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গতকাল রাগের মাথায় তিনি অনেক কথায় বলেছেন। প্রকৃত বিষয় হলো অপু আমার স্ত্রী আর আব্রাহামও আমার সন্তান। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।

শাকিব বলেন, ‘আসলে  যা  কিছু  আমার বিরুদ্ধে হয়েছে তা ছিল একটা গভীর ষড়যন্ত্র। সময় হলে আমি আমার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতাম।’

সবকিছু এখন স্বাভাবিক উল্লেখ করে শাকিব বলেন,  এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।

শাকিব খানের কথা বলার সময় অপু বিশ্বাসের কথা হলে তিনি জানান, শাকিব যে তাঁকে এবং তাঁর পরিবারকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন। এটা তাঁর জন্য অনেক বড় পাওয়া।  তবে  তিনি নিজের ইচ্ছেতে গণমাধ্যমের সামনে এসেছেন বলেও জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা