,

তবে কি শাকিব-অপুর দ্বন্দ্বের মূল কারণ বুবলী!

news-image

বিনোদন ডেস্ক : শাকিব-অপু দ্বন্দ্বের মূল কারণ শাকিবের সঙ্গে বুবলীর ঘনিষ্ঠতা। গত একবছর বুবলীর সঙ্গে শাকিবের বন্ধুত্ব ঘনিষ্ঠতায় রূপ নিয়েছে। এ সময়টাতে অপুর সঙ্গে দূরুত্ব তৈরি হয়েছে শাকিবের। অপু অভিযোগ করেন, গত একবছর শাকিবকে ঠিকমতো কাছে পাননি তিনি। অপু বলেন, আমার পেটে বাচ্চা আসার পর শাকিবকে কাছে পাইনি। এ সময়টাতে শাকিব সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিল। আমার ছেড়ে দেওয়া দুটো ছবিতে বুবলীকে নিয়ে অভিনয় করেছে শাকিব। আমি তাকে বলেছি, অন্য কোনো নায়িকার সঙ্গে অভিনয় করো। নুসরাত ফারিয়া, কিংবা অন্য কোনো নায়িকা হলে তো আমার আপত্তি নেই।

অপু বলেন, কয়েক দিন আগে বুবলী তার ফেসবুকে শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করে লেখেন ফ্যামিলি টাইম। এটা আমি মেনে নিতে পারিনি। বুবলীকে ফোন করে গালি দিয়েছি। এদিকে শাকিব বলেন, রংবাজ ছবিতে অপু অভিনয় করতে না পারায় ক্ষেপে গিয়ে টিভি লাইভে এসব কথা বলেছেন। হঠাৎ করেই অপুর সংসার নামে ছবিতে এন্ট্রি করছে। অপুর সংসার ছবির পরিচালক, প্রযোজক, নায়ক সবাই আমার অপজিশন পার্টি।

শাকিব-অপুর দ্বন্দ্বের সময় যখন বারবার বুবলী নামটি সামনে চলে আসছে তখন বুবলী রয়েছেন নিশ্চুপ। ফোনে কোনোভাবেই তাকে পাওয়া যাচ্ছে না। শাকিব-অপু দুজনই স্বীকার করেছেন তারা স্বামী-স্ত্রী। তবে শাকিব এবং বুবলী মধ্যে সম্পর্কটা কী শুধুই বন্ধুত্ব? নাকি আরও বেশি কিছু। কেন বুবলীকে সহ্য করতে পারছেন না অপু? এ প্রশ্নের উত্তর জানতে বুবলীকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে আজ সকালে নিজের ফেসবুক পেইজে একটি বিশাল স্টেটাস আপলোড করেন বুবলী। সেই স্টেটাসে তিনি পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। অনেক প্রশ্ন তোলেন, অনেক মতামত দেন। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে