,

কূটনৈতিক এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে

news-image

নিউজ ডেস্ক : কূটনৈতিক এলাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ফুটপাত দখল করে যেসব ব্লক বসানো হয়েছিলো সেগুলো সরিয়ে নিতে সবাইকে আরো তিনমাস আগেই চিঠি দেওয়া হয়েছিলো। এরমধ্যে অনেকেই সহযোগিতা করেছেন, অনেককে এগুলো সরিয়ে নেওয়ার জন্য বোঝানো হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে।

‘যারা সহযোগিতা করছে না তাদেরকে আরো একবার নির্দেশ দেওয়া হবে। এরপরও না মানলে উচ্ছেদ করা হবে। তবে সবকিছু আলোচনার ভিত্তিতে হচ্ছে’- বলেন মেয়র।

মঙ্গলবার (১১ এ‌প্রিল) বেলা সোয়া ১১টার পর গুলশান-২ নং সার্কেলের ৭৯ নং রোডের ইতালিয়ান দূতাবাসের সামনের অবৈধ ব্লক উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি কর্তৃপক্ষ। এরপর শুরু হবে পাকিস্তান হাইকমিশনের অবৈধ অংশের উচ্ছেদ।

উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে মেয়র আরো বলেন, ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করতে হবে। দূতাবাসগুলোর নিরাপত্তার বিষয়টি আমরা দেখেবো। আমাদের জনগণকে চলতে দিতে হবে।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। এতে উপস্থিত রয়েছেন ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগে‌ডিয়ার জেনারেল ‌মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, ডিএনসিসি’র নির্বাহী মো. সাজিদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।

এর আগে মেয়র এসব কূটনৈতিক অফিসে বার্তা পাঠিয়েছিলেন। নিজ উদ্যোগে স‌রিয়ে না নেওয়া এসব অবৈধ ব্লক ও পু‌লিশ বক্স উচ্ছেদ করবে ডিএন‌সি‌সি।

একই অভিযোগে আরও চার দূতাবাসে যাচ্ছে মেয়রের চিঠি। রাশিয়া, অস্ট্রে‌লিয়া, জার্মান ও সৌ‌দি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি দেবেন মেয়র আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা