,

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী লোকাল  বাসের চাপায় আলী আকবর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর আলীনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, রিকশাচালক আলী আকবর আলীনগর গ্রাম থেকে রিকশা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় আশুগঞ্জ থেকে  মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকালবাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক আলী আকবর মারা যান। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।তবে ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা