,

বিমান থেকে টেনেহিঁচড়ে নামানো হলো এশীয় চিকিৎসককে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে লুইসভিল শহরে রওনা দেবে ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান। যাত্রীরা যথারীতি নিজ নিজ আসনে বসে আছেন। হঠাৎ এশীয় এক চিকিৎসককে টেনে-হিঁচড়ে নামিয়ে দিল বিমানকর্মীরা।

স্থানীয় সময় সোমবার শিকাগো বিমানবন্দরে ওই ঘটনা ঘটে। ঘটনাটি মুঠোফোনে ভিডিও করেন বিমানের অনেক যাত্রী। পরে তা পোস্ট করা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

ভিডিওটি টুইটারে পোস্ট করে জেসি ডি অ্যানসপ্যাচ নামে ওই বিমানের এক যাত্রী জানান, সব আসনের টিকেট বিক্রি হওয়ার পরও নতুন কয়েকজনের জন্য বিমানযাত্রীদের আসন ছেড়ে বিমান থেকে নেমে যেতে বলা হয়।

জেসি বলেন, ইউনাইটেড এয়ারলাইনসের কর্মীরা প্রথমে তিনিসহ চারজনকে আসন ছেড়ে দিতে বলেন। ওই আসনগুলোতে নতুন যাত্রীদের যাত্রার ব্যবস্থা করা হবে। তবে তাদের প্রস্তাবে রাজি হননি জেসি।

এরপর বিমানকর্মীরা যান এশীয় ওই চিকিৎসক ও তাঁর স্ত্রীর কাছে। কিন্তু আগামীকাল হাসপাতালে তাঁর দায়িত্ব আছে বলে বিমানকর্মীদের এড়িয়ে যেতে চান। কিন্তু তাঁর কোনো কথা শোনেনি দায়িত্বরত কর্মীরা। জোর করে বিমান থেকে নামানো হলো তাঁকে। এরপর তাঁর আসন দেওয়া হয় অন্য যাত্রীকে।

এদিকে, ইউনাইটেড কর্তৃপক্ষ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বিমানের আরেকজন যাত্রী টুইটারে লেখেন, ‘তারা যাকে খুশি তাকেই বিমান থেকে নেমে যেতে বলছিল, যাতে তাদের নিজেদের যাত্রীরা বিমানে যেতে পারে। শেষে এক চিকিৎসককে নেমে যেতে বাধ্য করা হয়। এটা বিরক্তিকর।’

https://www.facebook.com/audra.dickerson/videos/10104378182069960/

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা