,

দেশের বাইরে জনপ্রিয় হচ্ছি বলে চক্রান্ত : শাকিব

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে সন্তান কোলে নিয়ে অপু বিশ্বাসের টেলিভিশনে হাজির হয়ে শাকিব খানকে শিশুটির পিতা দাবি করার পেছনে চক্রান্ত দেখছেন এই মুহূর্তে ঢালিউডের প্রধান নায়ক। শাকিব খান তার ফেসবুক ওয়ালে লিখেছেন, তিনি এখন দেশের বাইরেও জনপ্রিয় হচ্ছেন, এ কারণে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।

দুই দিন ধরে আলোচনার শীর্ষে কেবল শাকিব খান আর অপু বিশ্বাস। নয় বছর আগে দুই জনের বিয়ে আর গত বছর সন্তান জন্মদানের কথা অপু টেলিভিশনে এসে ফাঁক করা মাত্রই দেশবাসীর মনযোগের কেন্দ্রে চলে আসে বিষয়টি। শাকিবও বিভিন্ন গণমাধ্যমকে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। এর মধ্যে তার সংবাদ সস্মেলন ডাকার খবরও আসে। তবে সেই সংবাদ সম্মেলন হয়নি। শাকিবও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে ফেসবুককে তিনি বেছে নিয়েছেন তার বক্তব্য জানানোর মাধ্যম হিসেবে।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন-শাকিবের বরাত দিয়ে গণমাধ্যমে আসা এই খবর ভুল ছিল বলে জানান তিনি। শাকিব লেখেন, ‘একটা ভুল নিউজ ছাপা হয়েছে, আজ ১২টায় আমি প্রেস ব্রিফিং করব এমনটা শোনা যাচ্ছে। সব সাংবাদিক ভাইদের জানাচ্ছি আমি কোন প্রেস বিফ্রিং করছি না, সময়মত আমি আপনাদের সবকিছু জানাবো।’

অপুর বক্তব্যে চক্রান্ত দেখছেন শাকিব। তিনি লেখেন, ‘এটা অবশ্যই আমার জন্য চক্রান্ত, আমি এখন দেশের বাইরে জনপ্রিয় হচ্ছি। তাই এটা আমার প্রতিপক্ষের একটা ষড়যন্ত্রের অংশ।’

১৯৯৯ সালে শাকিবের প্রথম ছবি ‘অনন্ত ভালবাসা’ মুক্তি পায়। গত দেড় যুগে তিনি বাংলাদেশের সিনেমা জগতের শীর্ষস্থান দখল করেন তিনি। সম্প্রতি ভারতের কলকাতায় তিনি সিমেনা করছেন। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘শিকারি’ ও ‘সত্তা’ নামে দুটি ছবি। দুটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। আরও বেশ কয়েকটি সিনেমা করার কথাবার্তা চলছে।

শাকিব লেখেন, ‘আমার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে আমি সময়মত সঠিকটা জানাবো। তাই দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের আমার প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করছি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা