,

রোনালদোর সাবেক গার্লফ্রেন্ড ইরিনা মা হলেন

news-image

স্পোর্টস ডেস্ক : মা হলেন রাশিয়ান মডেল ইরিনা শায়েক। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, দু’সপ্তাহ আগে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে সন্তানের কোন ছবি এখনো মিডিয়ায় প্রকাশিত হয়নি।

হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েকের সম্পর্ক নিয়ে এক সময় সরগরম ছিল শোবিজ পাতা। গত নভেম্বরে একটি ফ্যাশন শো-তে বেবি বাম্প নিয়ে উপস্থিত হন ইরিনা। তার পরেই তাঁর সন্তান সম্ভাবনার খবর প্রকাশ্যে আসে।

যদিও তাঁদের ছেলে না মেয়ে হয়েছে তা এখনও প্রকাশ্যে জানায়নি এই যুগল। আর দিন কয়েক পর সন্তানের নাম জানাবেন তাঁরা। তা শুনেই বোঝা যাবে তাদের সন্তানের কথা। এই দম্পতির ঘনিষ্ঠ সূত্র সন্তান হওয়ার খবর নিশ্চিত করেছেন।

পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘ সম্পর্ক একটা সময়ে ভেঙে যায় ইরিনার। তার পরে তিনি ব্র্যাডলির সঙ্গে সম্পর্কে জড়ান। এবার মা হওয়ার খবরেও শিরোনামে তিনি।সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা