,

উপ-মহা হিসাব নিয়ন্ত্রক দুলাল উদ্দিনকে গ্রেপ্তার দুদকের

news-image

নিউজ ডেস্ক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় উপ-মহা হিসাব নিয়ন্ত্রক দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ১টায় ময়মসিংহের ভালুকা থেকে দুলালকে গ্রেপ্তার করেন তারা।

উপ-মহা হিসাব নিয়ন্ত্রক হয়ে ঢাকায় আসার আগে ময়মনসিংহের জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দুলাল উদ্দিন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক বজলুর রশীদ।

জাহাঙ্গীর আলম জানান, ঘোষিত আয়ের বাইরে দুলালের এক কোটি সাত লাখ ৮৯ হাজার টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে এ মামলার এজাহারে।

দুলাল উদ্দিনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানান জাহাঙ্গীর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা