,

এবার শাকিব বললেন, ‘কিসের সংবাদ সম্মেলন?’

news-image

অনলাইন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান জানালেন, সংবাদ সম্মেলন করছেন না তিনি।আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে এই কথা বলেন শাকিব।

গতকাল সোমবার রাতে শাকিব জানিয়েছিলেন, বিয়ে-সন্তানসহ নানা বিষয়ে কথা বলবেন তিনি। এ জন্য রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন। সেখানে নিজের অবস্থান তুলে ধরবেন।

তবে সংবাদ সম্মেলন করার বিষয়ে আজ ভিন্ন কথা বলেন শাকিব। আজ সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে শাকিব বলেন, ‘কিসের সংবাদ সম্মেলন? আমি কখন বললাম সংবাদ সম্মেলন করব?’

শাকিব বলেন, ‘প্রতিপক্ষ আমার পেছনে বেশ জোরেশোরে লেগেছে। আমি এ নিয়ে আর মাথা ঘামাতে চাই না। যা হওয়ার, তা হবে।’

প্রায় এক বছর আড়ালে থাকার পর গতকাল বিকেলে নিউজ টোয়েন্টিফোরের সরাসরি অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সঙ্গে ছিল ছেলে আব্রাহাম খান জয়।

অনুষ্ঠানে অপু বলেন, তাঁর সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। শাকিবের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয়েছে তাঁর। তাঁদের ছেলের জন্ম হয় ভারতের কলকাতার একটি হাসপাতালে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।

টেলিভিশনের পুরো অনুষ্ঠানে অপু শুধু শাকিবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েই কথা বলেন। অপু বিশ্বাস বলেন, ‘আমাকে প্রতিনিয়ত সে (শাকিব) ঠকিয়ে গেছে। আমি তো তাকে ঠকাইনি। আমাকে সে বিয়ে করেছে। আমাকে বলেছে, “অপু, সব লুকায় রাখো।” আমি প্রতিটা মুহূর্তে লুকায় রাখছি। আমি প্রেগন্যান্ট, আমাকে বলছে লুকায়ে রাখো।’

কাঁদতে কাঁদতে অপু বলেন, ‘আমি সবকিছু জীবন দিয়ে আগলে রাখছি। তার বিনিময়ে ছোট্ট একটু সম্মান চাইছি।’

পরে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অপুর সঙ্গে তাঁর বিয়ে ও সন্তান আব্রাহামের কথা স্বীকার করেন।

শাকিব বলেন, ‘আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব। সে আমার সন্তান। সারা জীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব।’

টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে অপু বিয়ে আর সন্তানের কথা বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শাকিব। তিনি বলেন, সন্তানের দায়িত্ব নেবেন, কিন্তু অপুর নয়।

অপুর টিভি সাক্ষাৎকারকে একটি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন শাকিব।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা