,

নিজেকে ‘লাজুক’ দাবি করলেন সানি

news-image

বিনোদন ডেস্ক : ‘পর্ন স্টার’ থেকে এখন বলিউডের নায়িকা তিনি। এ তারকা অভিনেত্রীর রূপে মুগ্ধ অনেকেই। আগে তার উপস্থিতি একভাবে কাঁপাতো আর এখন ভিন্নভাবে কাঁপে রঙিন পর্দা।

ধারা পরিবর্তন করে নিজের নতুন পরিচিতি গড়ে তোলা এ নায়িকা আর কেউ নন বলিউড অভিনেত্রী সানি লিওন।

সাবেক এই ‘পর্ন স্টার’ যে স্বভাবে লাজুক- এ বিষয়টি হয়তো অনেকেই মানতে চাইবেন না। কিন্তু নিজেই এই দাবি করেছেন সানি লিওন।

চলচ্চিত্রে সানি লিওনের খোলামেলা পোশাক দেখে অনেকেই মনে করতে পারেন তিনি খুব বহির্মুখী স্বভাবের মানুষ। তিনি যে বেশি মানুষের সামনে কথা বলতে লজ্জা পান এটা শুনলেও হয়তো অবাক হবেন কেউ কেউ।

সানি লিওন জানান, তিনি খুব ‘লাজুক ও অন্তর্মুখী’। মানুষের সঙ্গে সহজে মিশতে পারতেন না তিনি। তাকে মানুষের সামনে সহজ হতে সাহায্য করেছেন ‘বলিউড কিং’ শাহরুখ খান।

সানি লিওন বলেন, ‘আমি স্বভাবে খুব লাজুক ও অন্তর্মুখী।’

তিনি বলেন, ‘রইস’ ছবিতে একটি আইটেম গানে নাচার সুবাদে শাহরুখ খানের সঙ্গে ছবির প্রচারে অংশ গ্রহণ করি। সেসময় বিরাট উপকার করেছেন শাহরুখ খান। কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয় ও ভক্তদের সঙ্গে সহজ হতে হয় তা শিখেছেন শাহরুখ।

সানি লিওন আরও জানান, বলিউডের আরেক তারকা আমির খানের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন তিনি। অভিনয়ের উন্নতির জন্য সানি আমির খানের অভিনয় শিক্ষকের কাছ থেকে বেশ কিছু পরামর্শ নিয়েছেন। আর তার সঙ্গে সানিকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন আমির নিজেই। সূত্র: হিন্দুস্থান টাইমস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে