,

শাকিব-অপুর গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

news-image

চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। মাঝে হঠাৎ করেই এক রকম উধাও হয়ে যান এ অভিনেত্রী। এ সময় বন্ধ হয়ে যায় তার কয়েকটি সিনেমার শুটিং। তবে খুব শিগগির আবার আগের সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন অপু। পাশাপাশি নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

শাকিব খান ও অপু বিশ্বাসের প্রেম ও বিয়ে নিয়ে  অনেক কথা শোনা গেলেও এতদিন পুরো বিষয়টি গোপনই রেখেছিলেন তারা। আজ সোমবার (১০ এপ্রিল) প্রথম একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে আসেন ঢালিউড কুইন খ্যাত এ অভিনেত্রী। এ সময় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে, সন্তান ও অন্যান্য বিষয়ে কথা বলেন।

এদিকে শাকিব-অপুর পুরো বিষয়টি নিয়ে পরিচালক শাহীন সুমন নির্মাণ করবেন ‘অপুর সংসার’ শিরোনামের সিনেমা। টিওটি’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক। পরিচালক সমিতিতে সিনেমার নাম রেজিস্ট্রেশনও করা হয়েছে।

অপু অভিনীত ‘ভালোবাসা ২০১৬’ শিরোনামের সিনেমাটি অপুর শুটিংয়ের অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জি সরকার। এ ছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত  ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সার পরিচালিত  ‘মা’ শিরোনামের সিনেমার শুটিং অপুর কারণে আটকে আছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের