,

সাতক্ষীরায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সন্ত্রাসীদের গুলিতে আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন নিহত হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

সোমবার রাত পোনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের চাচা নজরুল ইসলাম জানান, একইভাবে তার ভাই সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর থেকে সিরাজুলের ছেলে কবির হোসেন (৩০) সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজের পাশ্ববর্তী একটি ভাড়া বাড়িতে বসবাস করতো।

রাতে ভাড়া বাড়িতে অবস্থান করাকালিন সময়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পর কয়েক রাউন্ড গুলি করে। এতে তার শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম আরো বলেন, তার ভাই সিরাজুলের হত্যাকারীরাই পরিকল্পিতভাবে কবিরকে গুলি করে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের