,

আমাকে শেষ বারের মত ক্ষমতায় যেতে দিন : এরশাদ

news-image

নরসিংদী প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া কিছুই বুঝে না। ওরা শুধু ক্ষমতায় থাকতে চায়। বর্তমানে দেশের মানুষের জান ও মালের কোনোই নিরাপত্তা নেই। মানুষ লিখতে পারে না, কথা বলতে পারে না, শান্তিতে ঘুমাতে পারে না, কে কখন গুম হয়ে যায় তার কোন নিশ্চয়তা নেই। কত মায়ের বুক খালি হয়েছে, তার কোন পরিসংখ্যা নেই। অথচ জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে এসবের কিছুই ছিলো না।

তিনি ১০ এপ্রিল সোমবার বিকালে নরসিংদী জেলা জাতীয় পার্টি আয়োজিত জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহা-সচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এড. সালমা ইসলাম এমপি, ঢাকা মহানগর (উত্তর)’র সভাপতি এসএম ফয়সল চিশতী।

জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় নেতা আমির হোসেন ভূইয়া এমপি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জাপা নেতা জাকির হোসেন ভূইয়া, ইঞ্জিনিয়ার এমএ ছাত্তার, এসএম জাহাঙ্গীর পাঠান, এড. একেএম রেজাউল করিম বাছেদ, শামীম রানা ভূইয়া ও আবু সাঈদ স্বপন প্রমুখ।

এরশাদ বলেন, মরনের শেষ সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাকে শেষ বারের মত একটি সুযোগ দিন। ক্ষমতায় যেতে পারলে আবার এদেশের মানুষকের জান মালের নিরাপত্তা দিবো, দেশের সার্বিক উন্নয়নসহ সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে জনগনের সাথে থেকে জাতীয় পার্টি কাজ করে যাবে। সম্মেলনে শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও হাবিবুর রহমান ভূইয়াকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে