,

স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাতে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া। এতে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে স্থায়ী কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে তা আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের