,

ব্রাহ্মণবাড়িয়ায় গনপিটুনীতে এক ডাকাত নিহত

news-image

কসবা প্রতিনিধি সোমবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গনপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম মোঃ মামুন মিয়া (৩৫)। সে কসবা উপজেলার সীমান্তবর্তী কাইয়ুমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের রহিছ মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টি ডাকাতি মামলা রয়েছে। সে ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী। রাতে মঈনপুর গ্রামে এলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে গনপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে