,

ঘনিষ্ঠতা আর রোম্যান্সে ট্রেলারেই নজর কাড়ল ‘হাফ গার্লফ্রেন্ড’

news-image

 

বিনোদন ডেস্ক : মানুষ যত ‘স্মার্ট’ হচ্ছে ততই জটিল হচ্ছে সম্পর্কগুলি৷ কমছে প্রেম ও বন্ধুত্বের ফারাক৷ এই ফারাককে বইয়ের পর্দায় তুলে এনেছিলেন লেখক চেতন ভগত৷ নাম দিয়েছিলেন ‘হাফ গার্লফ্রেন্ড’৷ মাধব ঝা এবং রিয়া সোমানি৷ সমাজের দুই স্তরের বাসিন্দা৷ বিহারের অখ্যাত গ্রাম থেকে খেলার দক্ষতার সৌজন্যে মাধব এসে পৌঁছায় দিল্লির নামকরা কলেজে৷ যেখানে পায় রিয়া সোমানির দেখা৷ সৌন্দর্য ও আভিজাত্যের পরিভাষা রিয়া কি কখনও ‘দেহাতি’ মাধবের প্রেমকে গুরুত্ব দিতে পারবে? নাকি প্রেম ও বন্ধুত্বেই মাঝেই আটকে থাকবে এই ‘হাফ গার্লফ্রন্ডে’র কাহিনি? যাঁরা উপন্যাসটি পড়েছেন তাঁরা তো এই প্রশ্নের উত্তর জানেন৷ যাঁরা পড়ে উঠতে পারেননি তাঁদের জন্য থাকল ছবি থিয়েট্রিক্যাল ট্রেলার৷

সম্পর্কের গল্প হামেশাই সাফল্য দিয়েছে পরিচালক মোহিত সূরিকে৷ তাঁর ‘আশিকি’র হাত ধরেই উত্থান শ্রদ্ধা কাপুরের৷ এরপর কেরিয়ারের অনেকটা পথ পেরিয়ে এসেছেন শ্রদ্ধা৷ তবে ইদানীং শক্তি কন্যার জীবনে ‘হিট’ শব্দটির বেশ প্রয়োজন৷ বিশেষবন্ধু আদিত্য রয়কাপুরের সঙ্গে জুটি বেঁধেও তা হয়নি৷ বক্স অফিসের নিরিখে খুব একটা সাফল্য পায়নি ‘ওকে জানু’৷ তাই ফের মোহিতের শরনাপন্ন হয়েছেন অভিনেত্রী৷

এদিকে অর্জুন কাপুরেরও সময় তেমন ভাল যাচ্ছে না৷ শেষ হিট ছবি বলতে সেই ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘টু স্টেটস’৷ এরপর ‘ফাইন্ডিং ফেনি’ সমালোচকদের প্রশংসা পেয়েছিল বটে কিন্তু বক্স অফিসে কেরামতি দেখাতে পারেনি৷ সোনাক্ষীর সঙ্গে জুটি বেঁধে ‘তেভর’ দেখিয়েছিলেন বটে৷ তবে তাও দর্শকদের মনে ধরেনি৷ ‘কি অ্যান্ড কা’-এ সম্পর্কের উলাট পুরানেও দিন ফেরাতে পারেনি অর্জুনের৷ তাই যাবতীয় বাজি তিনি ‘হাফ গার্লফ্রেন্ড’-এর উপরই লাগিয়ে বসে রয়েছেন৷ মে মাসের ১৯ তারিখ মুক্তি পাবে বালাজি টেলিফিল্মসের এই ছবি৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের