,

মাশরাফিকে নিয়ে ক্ষুদে ভক্তের গান (ভিডিও)

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে এবং টি-২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন তিনি। কিন্তু মাশরাফির হঠাৎ এমন বিদায় ঠিক মানতে পারছেন ক্রিকেটপ্রেমিরা।

মাশরাফির ক্ষুদে ভক্ত তাকে নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের রেকর্ডিং বেশ আগে শেষ হলেও গতকাল রোববার (৯ এপ্রিল) ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। ‘মাশরাফি তুমি মাশরাফি’ শিরোনামের এ গানের কথা ও সুর করেছেন প্রীতম।

এ প্রসঙ্গে আপন রাইজিংবিডিকে বলেন, ‘মাশরাফি আমার প্রিয় খেলোয়ার। সেজন্যই তাকে নিয়ে গান করার কথা প্রথমে বাবাকে বলি। এরপর বাবা গানটি করার ব্যবস্থা করে দেন। ইচ্ছে আছে মাশরাফির সঙ্গে এ গানটি নিয়ে মিউজিক ভিডিও করার। এজন্যই একটু দেরি করে মুক্তি দেয়া।’

গত ১৮ ফেব্রুয়ারি ‘ছোট্ট আমি হতে পারি’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে আপনের। সিডি প্লাসের ব্যানারে এ আ্যালবামে মোট ৮টি গান রয়েছে। এরমধ্যে ‘মা’ শিরোনামের গানটি লিখেছেন সংগীতশিল্পী প্রীতম, ‘বাবা’ শিরোনামের গানটি লিখেছেন ডা. ইলা। এ ছাড়া হাসানের লেখা ছোটদের গান এবং অন্যান্য গান রয়েছে। এসব গানের সুর এবং মিউজিক করেছেন সারোয়ার, প্রীতম, ফিরোজ কবীর ডলার।

ক্ষুদে কণ্ঠশিল্পী আপনের জন্ম কানাডায়। সেখানেই পড়াশোনা শুরু করে সে। তবে বর্তমানে বাংলাদেশে কানাডিয়ান স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। গানের প্রতি তার আগ্রহ দেখে বাবা-মা তাকে গানের ওস্তাদের কাছে পাঠান। এরপর কয়েকটি গান গেয়ে শ্রোতাদের চোখে পড়ে। ক্ষুদে এ শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে স্টেজও মাতিয়েছে। তা ছাড়া বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের