,

বিপাকে আনুশকা

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আনুশকা শর্মার বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ তুলেছেন তার এক প্রতিবেশী। মুম্বাইয়ের বারসোবার বদ্রিনাথ টাওয়ারের ২০ তলায় থাকেন এ অভিনেত্রী।

এই বিল্ডিংয়ের সাবেক সভাপতি সুনীল বাত্রা বৃহানমুম্বাই মহানগর করপোরেশনে (বিএমসি) অভিযোগ করেছেন, এ অভিনেত্রী তার ফ্লোরে চলার পথে অবৈধভাবে ইলেকট্রিক জংশন বক্স ইনস্টল করেছেন। এ ছাড়া আনুশকার পরিবার সোসাইটির আরো কিছু নিয়ম অমান্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সংবাদমাধ্যমে সুনীল বাত্রা বলেন, ‘আনুশকার পরিবার তাদের ফ্লোরে চলার পথে একটি কাঠের আলমারি স্থাপন করেছেন যা যাতায়াতের সময় সমস্যা করছে। এমনকি তাদের এয়ার কন্ডিশনারের অংশ বিশেষ বাইরের দিকে এমনভাবে রয়েছে যা ভেঙে পড়তে পারে। এটি ইতোমধ্যে ফাটল তৈরি করেছে।’

গত ৬ এপ্রিল বিএমসি’র পক্ষ থেকে এ বিষয়ে আনুশকার পরিবারের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে লেখা হয়েছে, ‘২০০১ ও ২০০২ নম্বর ফ্ল্যাটের মালিককে জানানো যাচ্ছে, চলার পথে ইলেকট্রিক জংশন বোর্ড স্থাপন করা সোসাইটির কাছে অত্যান্ত আপত্তিকর। আপনি এই বক্স অপসারণ করুন, তা না হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আনুশকার মুখপাত্র। তিনি বলেন, ‘২০১৩ সালে এ অভিনেত্রী ২০ তলায় তিনটি ফ্ল্যাট কিনেছেন এবং সব বিষয়ে তখন থেকেই অনুমতি নিয়েছেন। আনুশকা এবং তার পরিবার আইন মেনে চলেন এবং খুবই সচেতন নাগরিক। তারা এমন কিছু করবেন না যাতে অন্যের ক্ষতি হয়।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা