,

শাকিব সম্পর্কে যা বললেন অপু ইসলাম খান (ভিডিও)

news-image

শাকিবের সঙ্গে গোপন বিয়ের খবর ফাঁস করে দিলেন অপু বিশ্বাস। সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় অপু বলেন, ২০০৮ সালের ১৮ এপ্রিল আমাদের বিয়ে হয়েছে। শাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের সময় আমার নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতেই এত দিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে।

অপু আরও বলেন, শাকিবের ভালো চিন্তা করে এতদিন চুপ করেছিলাম। অনেক ছাড় দিয়েছি। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছি। কারণ, সে আমাকে সবসময় ছোট করেছে। অনেক লাঞ্ছনা সহ্য করেছি। কিন্তু আর সইতে পারলাম না।

একপর্যায়ে অপু বিশ্বাস বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব আমাকে বলেছিল নিজেকে লুকিয়ে রাখতে। তাই লুকিয়েছিলাম। কিন্তু সন্তান হওয়ার সময় শাকিব আমার পাশে ছিল না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে আসে। সন্তানের সব খরচও দেয়। সর্বশেষ শনিবার (৮ এপ্রিল) রাতেও সে আমার সঙ্গে দেখা করেছে। বাচ্চাকে আদর করেছে।

এতদিন এসব খবর আড়াল রাখার প্রসঙ্গে অপু বলেন, শাকিবের ক্যারিয়ার এখন তুঙ্গে। সে আমার স্বামী। এসব কথা জানাজানি হলে তার সম্মানহানি হবে, ক্যারিয়ারের ক্ষতি হবে, তাই চুপ করে ছিলাম। কিন্তু সে এখন যেটা করছে সেটা অন্যায়। আমাকে আমার যোগ্য সম্মানটা দিচ্ছে না। আমি আর এ যন্ত্রণা সইতে পারছি না।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপুর। বিয়েতে শাকিব ছাড়াও উপস্থিত ছিল তার মা, চাচাতো ভাই ও আমার মা। খুব গোপনে বিয়ে হয়। ফরিদপুর থেকে কাজী এনে রেজিস্ট্রি করে বিয়ে করানো হয়।

শাকিব-অপুর সংসারে ৮ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। ছেলের নাম আব্রাহাম খান জয়। গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তার জন্ম হয়।

https://www.facebook.com/N24.tv/videos/907489952724174/

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের