,

অপুকে বিয়ের কথা স্বীকার করলেন শাকিব

news-image

শাকিব-অপুর বিয়ে শোবিজের বহুল আলোচিত একটি বিষয়। কিন্তু কারো কাছে কোনো প্রমাণ না থাকায় কেউ মুখ খুলতে পারেননি। অবশেষে আজ সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজেই বিয়ের কথা জানালেন অপু বিশ্বাস। সরাসরি সম্প্রচার করা সেই অনুষ্ঠানে অপু হাজির হন একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে।

এই ঘটনার পর থেকেই দেশের গণমাধ্যমকর্মীরা শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। শাকিব কলকাতায় একটি ছবির শুটিং শেষ করে গতকাল রোববার (৯ এপ্রিল) রাতে ঢাকায় ফেরেন। বেশ কয়েকবার কল দেয়ার পর অবশেষে জাগো নিউজের সঙ্গে কথা হয় তার। শাকিব খান স্বীকার করেছেন অপুকে বিয়ের কথা।

তিনি জাগো নিউজকে বলেন, ‘বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি। আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর উপর আমার কোনো ক্ষোভ নেই। শিগগিরইওকে নিয়ে সবার সামনে আসবো আমি।’

তিনি আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন, আগামীতেও তাই থাকবেন।’

সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড কিং শাকিব খান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের