,

‘আমার ছেলের দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হয়’

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা অপু বিশ্বাস তাঁর ছেলেকে এমনভাবে বড় করতে চান যেন তার দ্বারা কোনো মেয়ে প্রতারিত না হয়। আজ সোমবার বিকেলে অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার ছেলের দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হয়, আমি সে চেষ্টাই করব।’

বাচ্চাকে নিয়ে আপনি নিরাপদ কি না- সংবাদ উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি বলতে পারছি না আমার কী হবে, আমি আবারও দর্শকদের মধ্যে আসবে।’

অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নামের পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন।’

‘বাচ্চা নিয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি দীর্ঘদিন আড়ালে ছিলাম। পাঁচ মাস হয় ঢাকায় এসেছি। দীর্ঘ নয় মাস আমি কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে ছিলাম’, বলেন অপু বিশ্বাস।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ঢাকায় ফেরেনে নায়িকা অপু বিশ্বাস। আজ বিকেল সাড়ে ৪টায় এফডিসিতে সংবাদ সম্মেলন করবেন বলে দুপুরে মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন।

এ সময় অপু জানান, সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলবেন, সব প্রশ্নের উত্তর আজ দেবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের