,

নিজে বন্ড সই দিয়ে সিজার করিয়েছি : অপু

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেছেন অপু বিশ্বাস। তাদের সংসার আলো করে এসেছে আবরার খান জয় নামের এক পুত্রসন্তান। কিন্তু আবরারের জন্মের সময় শাকিব খান তার পাশে ছিলেন না বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

আজ সোমবার (১০ এপিল) একটি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে শাকিবের সঙ্গে তার বিয়ে, সন্তানসহ নানা বিষয়ে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় অপু বিশ্বাস জানান, জয়ের জন্ম ভারতে হয়েছে। সিজারের মাধ্যমে ওর জন্ম হয়। কিন্তু দুভার্গজনক হলেও সত্য ওই সময় নিজে বন্ড সই দিয়ে সিজার করিয়েছি। ডাক্তারা এ অবস্থা দেখে খুব অবাক হয়ে বলেছিলেন, আমার ৩৫ বছরের ডাক্তারী ক্যারিয়ারে এমন রোগী কখনো পাইনি যে, নিজে বন্ড সই দিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে।

এর আগে অনুষ্ঠানে অপু জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল, শাকিবের বাসায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের সময় উপস্থিত ছিলেন, শাকিবের ভাই, প্রযোজক মামুনসহ অনেকে। এ সময় অপু তার নাম পাল্টে অপু ইসলাম খান রাখেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের