,

এই সেই শাকিব-অপুর সন্তান (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত (লাইভ) অনুষ্ঠানে নিজের কষ্টের কথা বলতে গিয়ে কাঁদলেন অপু বিশ্বাস। আজ সোমবার বিকেলে অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে কথা বলেন।

অনুষ্ঠানে কথা বলতে বলতে অঝোরে কাঁদতে থাকেন অপু। কান্না ছাড়া কথাই বলতে পারছিলেন না অপু বিশ্বাস।

এর আগে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, তাঁর একটি ছেলেসন্তান রয়েছে। সেই সন্তানের বাবা বাংলা চলচ্চিত্রের নায়ক শাকিব খান।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ঢাকায় ফেরেন নায়িকা অপু বিশ্বাস। আজ বিকেল সাড়ে ৪টায় এফডিসিতে সংবাদ সম্মেলন করবেন বলে দুপুরে মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন।

এ সময় অপু জানান, সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলবেন, সব প্রশ্নের উত্তর আজ দেবেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘আজ বিকেল সাড়ে ৪টায় এফডিসিতে আমি সংবাদ সম্মেলন করব। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলব। সব প্রশ্নের উত্তর দেবো আজ। কেন আমি এত দিন কাজ করিনি, কোথায় ছিলাম এত দিন, কবে থেকে কাজ করতে পারব, কেন গিয়েছিলাম—এমন অনেক প্রশ্নের উত্তর আমি দিতে চাই।’

অপু আরো বলেন, ‘সবার ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। এত দিন আড়ালে থেকে দেখেছি, সবাই আমাকে কত ভালোবাসে। আমি সবার কাছে অনেক বেশি ঋণী হয়ে গেলাম। গণমাধ্যমে আমাকে নিয়ে যে নিউজ করেছে, তা দেখে নিজের চোখেই পানি চলে আসত। সবাই আমাকে এত মিস করেছে এবং তা নিয়ে নিউজ হচ্ছে, আমি এত দিন দেখেছি, কিন্তু কিছু বলতে পারিনি। এবার সব কথা খুলে বলব। দেখা হবে আজ বিকেলে।’

কবে থেকে কাজে ফিরবেন—জানতে চাইলে অপু বলেন, “খুব তাড়াতাড়িই ফিরছি, আগামী মাসের প্রথম দিকে হতে পারে। আমি এখনো কোনো পরিচালক-প্রযোজকের সঙ্গে যোগাযোগ করিনি। দু-একদিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করব। তবে আমার অসমাপ্ত ছবি ‘রাজনীতি’, ‘মাই ডার্লিং’, ‘ভালোবাসা ২০১৬’ ছবিগুলো শেষ করব। এগুলো শেষ করতে করতে বাকি কাজ গোছাব।”

বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং শেষ না করেই গত বছর মার্চে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছা করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউই তাঁর কোনো খবর জানতে পারেননি গত এক বছর। তবে এত দিন কোথায় ছিলেন, কীভাবে কেটেছে—সবটাই তিনি সবাইকে জানাবেন বলে জানিয়েছেন ।

 

https://www.facebook.com/N24.tv/videos/907489952724174/

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের