,

অবসরের পর মাশরাফির র‍্যাঙ্কিংয়ে উন্নতি

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল মাশরাফি বিন মুর্তজা। আর তারই হাত ধরে এবার পেলেন আরও একটি উপহার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মাশরাফির।

রোববার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেসারের অবস্থান ৩৬তম। ৪১ নম্বর থেকে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সীমিত ওভারের এই সফল অধিনায়ক। বর্তমানে মাশরাফির অর্জন ৫৩৪ রেটিং পয়েন্ট। তবে এটাই তার সর্বোচ্চ পয়েন্ট নয়। গেলো বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার ক্যারিয়ার সেরা রেটিং ছিলো ৫৪৫ পয়েন্ট।

এছাড়া, বাংলাদেশের আরও দুই বোলার আছেন সেরা ১০ বোলারের তালিকায়। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন ছয় নম্বরে ও স্পিনার সাকিব আল হাসান আছেন নয় নম্বরে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাশরাফির মোট উইকেট সংখ্যা তিন। প্রথম ম্যাচে চার ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট। আর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিতে চার ওভার বোলিং করে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের