,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর মুখোমুখি নিহত ১-আহত ২০, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। নিহতের নাম রহিস মিয়া (৫৫)। নিহত রহিস নিমবাড়ী গ্রামের লাবু মিয়ার ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ জানায়, উপজেলার নিমবাড়ী গ্রামের জমসেদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘািদন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার সকালে দুই গ্রুপের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠি চার্জ ও ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় রহিস মিয়া নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?

জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে মিমির

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সংসদে বিরোধী দলের ওয়াকআউট : সরকারের নীতি-বিল উত্থাপন নিয়ে তুমুল বিতর্ক

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: বিরোধীদলীয় নেতা

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হিমবাহ ধস থেকেই নেপালের ভয়াবহ বন্যার আশঙ্কা

খুলনায় ভাড়া বাসায় অস্ত্র-গুলিসহ আটক ৩

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ