,

হজ নিবন্ধনের সময়সীমা ১৫ দিন বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর হজ গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা ১৫ দিন বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। নতুন সময় অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দাবির প্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে।

সচিবালয়ে নিজ দফতরে বিষয়টি নিশ্চিত করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জাগো নিউজকে বলেন, হাবের লিখিত প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ১৫দিন সময় বাড়ানো হয়েছে।

‘তবে নির্ধারিত সময়ের পর আর সময়সীমা বাড়ানো হবে না। কোনো এজেন্সি নিবন্ধন করতে ব্যর্থ হলে প্রাক নিবন্ধনকারীদের মধ্য থেকে কোটা পূরণ করার সুযোগ দেয়া হবে।’

এর আগে গত রোববার ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানায় হাব।

হাব নেতারা জানান, বিভিন্ন হজ এজেন্সি এখনও অনেক হজযাত্রীর পাসপোর্ট ও প্রয়োজনীয় টাকা হাতে না পাওয়ায় নিবন্ধন করতে পারছেন না। তাই আগামী ২৫ এপ্রিল হজ নিবন্ধনের চূড়ান্ত সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়।

গত ২৯ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের (হজ-১) শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে ১০ এপ্রিল পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয়া হয়।

চলতি হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় এক লাখ ২৮ হাজার নারী, পুরুষ ও শিশুর পবিত্র হজে যাওয়ার জন্য কোটা নির্ধারিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের