,

রোজার ঈদে শাকিব-বুবলীর ‘রংবাজ’!

news-image

বিনোদন প্রতিবেদক : গত কোরবানির ঈদে শাকিবের বিপরীতে দুই ছবি নিয়ে অভিষেক হন নায়িকা শবনম বুবলী। আগামী পয়লা বৈশাখে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ‘অহংকার’। এরই মধ্যে খবর, আগামী রোজার ঈদের জন্য নতুন ছবি শুরু করছে এ জুটি। ‘রংবাজ’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন শামিম আহমেদ রনি।

ছবির প্রযোজক মোজাম্মেল সরকার বলেন, “আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করব নতুন চলচ্চিত্র ‘রংবাজ’। ছবিতে অভিনয় করবেন শাকিব খান ও নায়িকা বুবলী। ছবির নামটি নায়ক শাকিব খান পছন্দ করেছেন। এরই মধ্যে পরিচালক সমিতিতে ছবির নাম এন্ট্রি করেছি। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার জন্য নির্মাণ করছি। বড় বাজেটের সুন্দর গল্প নিয়ে ছবিটি নির্মাণ হবে।”

মোজাম্মেল সরকার আরো বলেন, “ঈদে দর্শক সব সময়ই বড় বাজেটের সুন্দর গল্পের ছবি আশা করেন। আমি চেষ্টা করব দর্শকের চাহিদা অনুযায়ী সুন্দর একটি ছবি উপহার দিতে। আর শবনম বুবলীর এরই মধ্যে দুটি ছবি মুক্তি পেয়েছে। দর্শক তাঁকে পছন্দ করেছে। আগামী পয়লা বৈশাখে তাঁর আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। তাঁর সবগুলো কাজ আমি দেখেছি। আগের দুইটা ছবির থেকে ‘অহংকার’ ছবিতে তিনি আরো ভালো অভিনয় করেছেন। এই কারণেই বুবলীকে নিয়ে কাজটি করছি, সঙ্গে তো সুপারস্টার শাকিব খান আছেনই। আপনারা দোয়া করবেন, সুন্দরভাবে যেন ছবির কাজ শেষ করতে পারি।”

নায়িকা বুবলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমি জানতাম যে ছবির নাম পরিবর্তন হতে পারে। শুটিংয়ের তারিখ ৬ এপ্রিল বলা হলেও শুটিং আরো সপ্তাখানেক পেছাতে পারে। আমাদের সুপারস্টার তো এখন কলকাতায় ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তিনি সেখান থেকে ৪ তারিখ ঢাকায় ফেরার পর সবকিছু ঠিক করা হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের