,

ব্রিটেনে প্রথমবারের মতো বিচারপতি হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত নারী এবার ব্রিটেনের রীতি ভাঙলেন। অনুজা রবীন্দ্র ধীর নামের ওই মহিলা লন্ডনের ওল্ড বেইলি কোর্টের প্রথম অ-শ্বেতাঙ্গ বিচারক হিসাবে নিযুক্ত হলেন। প্রথম অ-শ্বেতাঙ্গ হওয়ার পাশাপাশি বর্তমানে ওই আদালতের কনিষ্ঠতম বিচারপতিও তিনি। বাবা-মা ভারত থেকে ব্রিটেনে যান। স্কটল্যান্ডে জন্ম অনুজার। আইন ও ইংরেজি নিয়ে পড়াশোনা করেন তিনি।

অনুজা জানিয়েছেন তিনি অনেক অল্প বয়স থেকেই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন। তাঁর এমন ইচ্ছার কথা জানতে পেরে তাঁর শিক্ষিকা তাঁকে অপমান করেন। তাঁকে বলা হয়েছিল আইনজীবী হওয়ার চেয়ে হেয়ারড্রেসার হওয়া অনেক ভালো।

অনুজা বলেন, ‘বেশির ভাগ মানুষই আমাকে দেখে বিচারপতি মনে করেন না। একদিন লন্ডন ক্রাউন কোর্টের নিরাপত্তারক্ষী আমাকে ঢুকতে দেয়নি। শেষে বিচারকের পোশাক ও পরচুলা দেখিয়ে তবে আদালতে প্রবেশ করতে পেরেছিলাম। ‘

তাঁর দাবি, অনেকেই অল্পবয়সী মহিলা আইনজীবীর কাছে যাওয়ার ভরসা পান না। ফলে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। মানুষের এই দৃষ্টিভঙ্গির বদল দরকার বলে মন্তব্য করেন তিনি। ১৯৮৯ থেকে টানা ২৩ বছর লন্ডনে আইনজীবী হিসেবে কাজ করেছেন। প্রায় আড়াই দশক কাজ করার পর বিচারক হয়ে বিভিন্ন অপমানের জবাব দিয়েছেন অনুজা। কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা