,

দিদি না করলেও মোদীর ঘোষণায় আস্থা রাখছি: শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পানিবন্টনে নরেন্দ্র মোদীর ঘোষণায় আমরা আস্থা রাখছি; যদিও দিদি (মমতা ব্যানার্জি) না বলেছেন। এটা আমাদের ন্যায্য পাওনা। আমরা বিশ্বাস করি সমমর্যাদা এবং বন্ধুত্ব দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। ঝগড়া করে সমস্যার সমাধান হয় না। বন্ধুত্ব দিয়েই দাবি আদায় হয়।’

চারদিনের সফরের শেষদিন আজ সোমবার সকালে নয়াদিল্লির ইমপেরিয়াল হোটেলে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভারতের বুদ্ধিজীবী মহল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে সম্মান করি। বন্ধুত্বকে গুরুত্ব দেই। ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা নেই। স্বাধীন দুটি দেশ। আমরা এক সঙ্গে কাজ করবো। বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ অব্যাহত রাখবে। শুধু এই দুই দেশ নয়, দক্ষিণ এশিয়ার মানুষদের আমরা উন্নত জীবন দিতে পারবো। দক্ষিণ এশিয়ার একমাত্র শত্রু দরিদ্রতা। এই শত্রুর বিরুদ্ধে একই সঙ্গে লড়তে হবে।

তিনি বলেন, ভারতের লোকসভায় সর্বসম্মতভাবে ল্যান্ড বাউন্ডারি চুক্তি পাশ হয়েছে। এটা একাত্তরের বন্ধুত্বের ধারা বজায় রেখেছে।

ভারতের গণতন্ত্রের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মানুষ ভাগ্যবান। গণতান্ত্রিক পক্রিয়া এখানে অব্যাহত আছে। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক পক্রিয়া অব্যাহত রাখতে আমাদের লড়াই করতে হচ্ছে। বাংলাদেশে বারবার সামরিক শাসন গণতান্ত্রিক পক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্রই দিতে পারে সুশাসন, দারিদ্রমুক্ত সম্মানজনক একটি জাতি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে