,

নাসিরনগরের অর্ধশত বছরের পুরানো বীজাগার ভবন গুলো বেদখল হয়ে আছে

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিত্যক্ষ অবস্হায় পড়ে থাকা কৃষি বিভাগের বীজাগার ভবনগুলো অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখবালের  অভাব ও আর দায়িত্বে অবহেলার কারণে  সরকারি এই মূল্যবান সম্পদগুলো এখন স্থানীয় প্রভাবশালী হাতে এজন্য তারাই এখন ভোগ-দখলে করে রেখেছেন এগুলো। পরিত্যক্ত এসব বীজাগার ভবনগুলো বর্তমানে অনৈতিক কর্মকান্ড  ও মাদকসেবীদের নিরাপদ স্হান হিসেবে ব্যবহার হচ্ছে। নির্ভয় যোগ্য  জানা যায়, বহু বছর আগে  ইউনিয়ন পর্যায়ে সহজ প্রক্রিয়ায় কৃষকদের মাঝে উন্নত মানের বীজ, ইউরিয়াসহ বিভিন্ন উপকরণ সরবরাহ ও বিতরণ নিশ্চিত করার লক্ষে কৃষি বিভাগ একটি করে ইউনিয়ন বীজাগার অফিস কাম বাসভবন নির্মাণ করে। তবে বীজাগারগুলোর যথাযথ ব্যবহার না হওয়ায় এসব কার্যক্রম  ষোল আনায় বন্ধ হয়ে যায়। উপজেলার  ভলাকুট, গোয়ালনগর, ফান্দাউক, কুন্ডা, পূর্বভাগ ও নাসিরনগর সদর ইউনিয়ন ঘুরে দেখা গেছে বীজাগার ভবনগুলোর বেহালদশা। অযত্ন আর অবহেলায় ভবনগুলো এখন জরাজীর্ণ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূএে জানা যায় যে, বীজাগারের কোনও কার্যক্রম না থাকায় সেগুলো বেদখল হয়ে আছে। তবে পুরাতন ফাইলপত্র বের করে বীজাগার ভবনসহ কৃষি বিভাগের বেদখল হওয়া সম্পদ দখলে নেয়ার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে