,

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পাচ্ছেন কবি মিনার মনসুর : ব্যারিস্টার আবদুল রসুল স্মৃতি পদক পাচ্ছেন মামুন সিদ্দিকী

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত ৩১তম বৈশাখী উৎসবে এবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পাচ্ছেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক কবি মিনার মনসুর । শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর গবেষনার কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। এ ছাড়া ব্যারিস্টার আবদুল রসুলের ওপর গবেষনা কাজের জন্য বিশিষ্ট গবেষক মামুন সিদ্দিকীকে দেওয়া হচ্ছে ব্যারিস্টার আবদুল রসুল স্মৃতিপদক।
আগামী ১৯ এপ্রিল (৬ বৈশাখ ১৪২৪) ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনীরুজ্জামান। সাহিত্য একাডেমির উদ্যোগে গত ৩১ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ৩১ তম উৎসবের ৬ষ্ঠ দিন কবি মিনার মনসুরকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক এবং গবেষক মামুন সিদ্দিকীকে ব্যারিস্টার আবদুল রসুল স্মৃতিপদক প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের