,

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি দিচ্ছেন গুণীজন সন্মাননা

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত ৩১তম বৈশাখী উৎসবে এবার সাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের বিশিষ্ট কবি মুহাম্মদ সামাদ। বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।

এছাড়া লোকজ সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য কবি আমিনুর রহমান সুলতানকে দেওয়া হচ্ছে বৈশাখী উৎসব-১৪২৪ সম্মাননা।
ব্রাহ্মণবাড়িয়া আগামী ১৫ এপ্রিল (২ বৈশাখ-১৪২৪) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার বিশিষ্ট কবি দিলীপ দাস। সাহিত্য একাডেমির উদ্যোগে গত ৩০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ৩১তম উৎসবের দ্বিতীয় দিন কবি মুহাম্মদ সামাদকে সাহিত্য একাডেমি সম্মাননা এবং কবি আমিনুর রহমান সুলতানকে বৈশাখী উৎসব সম্মাননা প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের