,

মুম্বাই ইন্ডিয়ান্সের অবিশ্বাস্য জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ১৭৯ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে পার হয়ে গেলো রোহিত শর্মার দল। কেকেআরকে ৪ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় পেলো মুম্বাই ইন্ডিয়ান্স।

শেষ তিন/চার ওভারেই মূলত জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। তার আগের ওভারে (১৯তম ওভারে) কেকেআরের বোলাররা দিয়েছে ১৯ রান। ১৮তম ওভারেও দিলো ১৯ রান। ১৭তম ওভারে দিয়েছে ১১ রান। মূলত ডেড ওভারে ভালো বোলার না থাকার কারণেই হারতে হলো কলকাতাকে।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের সূচনাটা ছিল দারুণ। পার্থিব প্যাটেল আর জস বাটলার মিলে ৭.৩ ওভারেই গড়ে ফেলেন ৬৫ রানের জুটি। এ সময় ২৭ বলে ৩০ রান করে আউট হয়ে যান প্যাটেল। এর একটু পরই ২২ বলে ২৮ রান করে আউট হন জস বাটলার। এ সময় দলীয় রান ছিল ৭১। ৭৪ রানের মাথায় আউট হয়ে যান রোহিত শর্মাও। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন নিতিশ রানা।

শেষ দিকে এসে ১১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। মূলত তার ঝড়েই জয় পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। শেষ ওভারের চতুর্থ বলে ঋষি ধাওয়ান যদি পান্ডিয়ার ক্যাচটা না ফেলতেন তাহলে, ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। শেষ মুহূর্তে হরভজন সিং নেমে ১ রান করেন। ফলে ১ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করলো মুম্বাই ইন্ডিয়ান্স।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের