,

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠান বাতিল

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার গণসংবর্ধনা অনুষ্ঠান বাতিল করেছে আওয়ামী লীগ। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভারত সফর শেষে সোমবার (১০ এপ্রিল) দেশে ফিরলে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এজন্য দলটি বিভিন্ন প্রস্তুতিও শেষ করে রেখেছে। এই অবস্থায় দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন,  ‘প্রধানমন্ত্রী দফতরের দেওয়া শিডিউল অনুযায়ী কাল রাত সাতটা ৫০ মিনিটে নেত্রীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তার বিমানবন্দরের অনুষ্ঠানিকতা শেষ হতে হতে আরও কিছু সময় লাগতে পারে। এতে করে রাতে নেতাকর্মীদের বাসায় ফিরতে ভোগান্তি হবে। এছাড়াও নেতাকর্মীদের সমাগমে রাস্তায় যানজট হবে। এতে অফিসফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন। এসব বিবেচনা করে সর্বাত্মক প্রস্তুতি থাকা সত্ত্বেও নেত্রীর নির্দেশক্রমে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করেছি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের