,

পদ্মা সেতু পরিদর্শন করতে গিয়ে যা খেলেন সৌদির অতিথিরা

news-image

পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছেন সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদীনা শরীফের মসজিদে নববীর খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। রোববার দুপুর ১২টার দিকে শিমুলিয়া ঘাটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে বিআইডব্লিউটিসির জাহাজ মধুমতিতে চরে তারা এ ভ্রমন করেন।
এসময় অতিথিদের দুপুরে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করানো হয়। খাবার তালিকায় ছিলো কাচ্চি বিরিয়ানী,গরুর রেজালা, খাসির রেজালা, মুরগী ফ্রাই, বিভিন্ন ফলমূলসহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের সরবরাহ করা প্রায় ২৫ প্রকারের পিঠা। অতিথিরা অন্যান্য সব খাবার খেলেও গরুর রেজালা খায়নি।
সৌদি অতিথিদের সাথে আপ্যায়নে অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সামীম মো. আফজালসহ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে তিন ঘণ্টাব্যাপী ভ্রমনের সময়ে বিদেশি অতিথিদের উদ্দেশ্য মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন ইসলামী ফাউন্ডেশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে