,

ট্রাম্পের ডাকনাম ‘আবু ইভানকা’!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন অনেক আরব নাগরিক। তারা সাদরে ট্রাম্পের ডাকনামও দিয়েছেন।

যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী আরব নাগরিকদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে ‘আবু ইভানকা’ বা ইভানকার বাবা নামে অভিহিত করছেন।

কোনো কোনো আরব আবার ট্রাম্পকে ‘আবু ইভানকা আল-আমেরিকি’ নামেও অভিহিত করছেন।

মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নাম ইভানকা ট্রাম্প। ৩৫ বছর বয়সী ইভানকার ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা আছে। ট্রাম্পের সহকারী হিসেবে ইভানকার যোগ দেয়ার বিষয়ে সম্প্রতি বিবৃতি দেয় হোয়াইট হাউস। এ কাজে কোনো পারিশ্রমিক নেবেন না তিনি। আর ইভানকার স্বামী জ্যারেড কুশনার ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

বাশারবিরোধী আরব নাগরিকরা ট্রাম্পকে তার পদক্ষেপের জন্য ধন্যবাদ দিচ্ছেন। তার প্রশংসা করছেন। তার প্রতি ভালোবাসা জানাচ্ছেন।

সামাজিক মাধ্যম ব্যবহারকারী এক ব্যক্তি ট্রাম্পের ছবি ফটোশপ করে তার মাথায় ঐতিহ্যবাহী ফেজ টুপি বসিয়ে দিয়েছেন। ছবির নিচে আরবিতে লিখেছেন, ‘আমরা তোমাকে ভালোবাসি’।

সামাজিক মাধ্যমে ট্রাম্পের সমালোচনাকারীও আছেন। এ ঘরানার আরব নাগরিকরা ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

সিরিয়ার হোমস প্রদেশে সরকারি বাহিনীর শায়রাত বিমানঘাঁটিতে গত শুক্রবার ভোরে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, গত মঙ্গলবার সিরিয়ার ইদলিবে ‘রাসায়নিক গ্যাস’ হামলার শাস্তি হিসেবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই গ্যাস হামলায় শিশুসহ অন্তত ৮৬ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের