,

ক্যামেরা ছুড়ে মারলেন অর্জুন

news-image

বিনোদন ডেস্ক : ক্যামেরা ছুড়ে মারলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এতে গুরতর আহত হন শোবিত নামের এক যুবক। গতকাল শনিবার (৭ এপ্রিল) দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে এমন ঘটনা ঘটান অর্জুন। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে শোবিত নামের ওই যুবক বলেন, ‘গতকাল শনিবার রাতে একটি পার্টিতে গিয়েছিলাম। অর্জুন রামপাল ডিজে কনসোল বাজাচ্ছিলেন। হঠাৎ তিনি শ্রোতাদের দিকে একটি ক্যামেরা ছুড়ে মারেন। যা আমাকে আঘাত করে।’

তিনি আরো বলেন, ‘আমি জানি না কেন তিনি এটা করেছেন। এ ঘটনা গত রাত সাড়ে ৩টা নাগাদ ঘটে। এ বিষয়ে আমি পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ এ বিষয়ে এফআইআর নেয়নি।’

একটি সূত্র জানিয়েছে, অর্জুন রামপাল যখন ডিজে বাজাচ্ছিলেন তখন এক ফটোগ্রাফার তার ছবি তুলছিল। এ সময় অর্জুন তার ক্যামেরা কেড়ে নেয় এবং দর্শকদের দিকে ছুড়ে মারে। ভাগ্যক্রমে এটা শোবিত নামের যুবকের মাথায় লাগে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের