সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি

news-image

 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সফর শেষে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ৪০ দিনের সফর শেষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনস যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে টাইগাররা।

শ্রীলঙ্কা সফরে তিন ফরম্যাটে কোনো সিরিজ জিততে না পারলেও হারের তিক্ত স্বাদও পেতে হয়নি মুশফিক-মাশরাফি বাহিনীকে। দারুণ নৈপুণ্যে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সমানে সমান লড়াই করে প্রতিটি সিরিজ ১-১ সমতায় শেষ করে টিম বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফর শেষ ফুরফুরে মেজাজে থাকা ক্রিকেটাররা এখন ১২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত। এরপর জুনে ইংল্যান্ডের মাটিতে টাইগারদের মিশন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

ইতিমধ্যেই ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজ শেষ হবে ২৪ মে। শেষদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

এ জাতীয় আরও খবর

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?