,

চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রুবেলের

news-image

 

স্পোর্টস ডেস্ক :কম্বিনেশনের কারণে শ্রীলঙ্কা সফরে কোনো ম্যাচ পাননি রুবেল হোসেন। কিন্তু দলের পাশে থেকে পুরোটা সফরে সাহস জুগিয়েছেন। পরিবর্তিত ক্রিকেটার হিসেবে মাঠেও নেমেছেন দুই-একবার।

সেরা একাদশে থাকতে পারেননি বলে মন খারাপ নেই রুবেলের। নেই কোনো চাপা ক্ষোভও। তিন ফরম্যাটে দলের সাফল্যের সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন ডানহাতি এই পেসার। তাইতো দলের সাফল্যকে দেখছেন খুব বড় করে, ‘আমরা সফল একটা সফর করেছি শ্রীলঙ্কাতে। ওদের দেশে সব ফরম্যাটে ড্র করা কিন্তু কম কথা না। ভালো একটা সফর গেছে বাংলাদেশের জন্য।’

ম্যাচ খেলার সুযোগ না হলেও ভিন্ন কন্ডিশনে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন রুবেল। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গেও তাকে আলাদা কাজ করতে দেখা গেছে। তবুও ম্যাচ খেলতে মুখিয়ে ছিলেন তিনি, ‘একজন খেলোয়াড় যখন টানা ম্যাচ খেলে তখন তার আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে। ম্যাচ না খেললে নিজের কাছেও নিজেকে নড়বড়ে অনুভব হয়। ভাবনায় চলে আসে, “এই ম্যাচটা খারাপ খেললে পরের ম্যাচে হয়তো বাদ পড়তে পারি”।’

রুবেলের ভাবনায় এখন জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ডানহাতি এই পেসার এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। রোববার তাকে পাওয়া গেল মিরপুরের জিমে। মুখিয়ে আছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। সেখানে কয়েক ম্যাচ খেলে শতভাগ প্রস্তুতি নিতে চান বাগেরহাটের এই পেসার, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এই লিগে ভালো খেলা দরকার। কারণ, সামনে চ্যাম্পয়নস ট্রফি আছে। এখানে ভালো করতে পারলে আমার জন্য ভালো হবে। গত বছর প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলাম। এ বছর ম্যাচ বাই ম্যাচ উন্নতি করার চেষ্টা করব।’

চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে ভালো করতে না পারায় জায়গা হারিয়েছিলেন রুবেল হোসেন। নিউজিল্যান্ড থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করে আবারও শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে ডাক পান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের