,

গ্রীষ্মের শুরুতেই রাজশাহীতে দাবদাহ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গ্রীষ্মের শুরুতেই রাজশাহী অঞ্চলে শুরু হয়েছে দাবদাহ। আবহাওয়া অফিস বলছে, এটি মৃদু দাবদাহ। কিন্তু বৃষ্টি না হওয়ায় এর তাপমাত্রা তীব্রভাবে অনুভূত হচ্ছে। শনিবার রাজশাহীতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ৩ এপ্রিল তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকেল ৩টায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বৃষ্টির অভাবে বাতাসে আদ্রতা কমে যাওয়ায় কয়েকদিন ধরে সকাল থেকেই উত্তাপ ছড়াতে শুরু করছে সূর্য। সূর্যের অগ্নিঝরা তাপ দুপুরের দিকে হয়ে উঠছে আরো প্রখর। উত্তপ্ত হয়ে উঠছে রাজশাহী। রোদের প্রখরতা যেন প্রকৃতিতে ছড়াচ্ছে তপ্ত নিঃশ্বাস।

সাধারণ মানুষ বলছেন, প্রখর রোদে পুড়ছে রাজশাহীর পথ-ঘাট। এতে অস্থির হয়ে উঠেছে জনজীবন। গরমে হাঁস-ফাঁস করেছ পশু পাখিরাও। থেমে যাচ্ছে দিনমজুরের কাজ। একটু পরপরই গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন তারা। আর পরিস্থিতিকে আরো অসহনীয় করে তুলেছে বিদ্যুতের লোডশেডিং। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরাও।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলছেন, বৃষ্টি না হলে কমবে না তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো আশাও নেই। তবে আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টি হলেই কিছুটা কমবে তাপমাত্রা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের