,

সিরিয়ায় মার্কিন হামলার প্রতিউত্তরে রুশ রণতরী ভূমধ্যসাগরে

news-image

সিরিয়ার এক বিমান ঘাঁটিতে মার্কিন হামলার একদিন পর ভূমধ্যসাগরে রণতরী পঠিয়েছে বিশ্বের আরেক পরাক্রমশালী রাষ্ট্র রাশিয়‍া। রুশ সংবাদমাধ্যমগুলো শনিবার (৮ এপ্রিল) এ খবর জানায়।

এ ব্যাপারে রাশিয়া বলছে, সিরিয়ার পশ্চিমাঞ্চল শিয়ারত বিমান ঘাঁটিতে মার্কিন হামলার পর সিরিয়ার বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে তারা সহযোগিতা করেছে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনী বিদ্রোহীদের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাসায়নিক হামলা চালায়। এতে বিস্ফোরণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ২৩ শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়। তবে ওই রাসায়নিক হামলার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই সঙ্গে ওই হামলা ও হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহীদের দায়ী করেছেন তিনি।

এদিকে, হামলার জন্য সিরিয়ার সরকারি বাহিনীকে দায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্র। অপরদিকে, আসাদের মিত্র রাশিয়া বলছে, সরকার বিদ্রোহী গোষ্ঠী হামলাটি চালিয়েছিলো।

সিরীয় সরকারি বাহিনীর ওই হামলার জবাবে বৃহস্পতিবার ভূমধ্যসাগরের মার্কিন রণতরী থেকে সিরিয়ার বিমান ঘাঁটিতে ৫০-৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরছে। আর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রুশ-মার্কিন সম্পর্ক।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা