,

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ড যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারাবিধি অনুসারে আমরা মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছি।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বার্তা সংস্থা ইউএনবির খবরে জানা যায়, এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করার সঙ্গে কোনো জঙ্গি হামলার হুমকি নেই। তিনি বলেন, প্রাণভিক্ষা চেয়ে মুফতি হান্নানের করা আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এখন জেল কোড অনুযায়ী তাঁর ফাঁসি কার্যকরের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নববর্ষের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য পয়লা বৈশাখে সারা দেশে নিরাপত্তার দায়িত্বপালন করবে।

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ২০০৪ সালের ২১ মে ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গত ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ হয়ে গেলে গত ২২ মার্চ তাঁকে কারাগারে মৃত্যুদণ্ড বহাল রাখার রায় পড়ে শোনানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে