,

আজ আইপিএলে খেলবেন সাকিব?

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে খেলা হয়নি সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হন সাকিব। তবুও কলকাতার একাদশে ঠাঁই হয়নি এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে গৌতম গম্ভীরের দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি সিক্স ও সনি ইএসপিএন।

আজ কলকাতার একাদশে দেখা যাবে সাকিবকে? অবশ্য প্রথম ম্যাচে গুজরাট লায়ন্সের দেওয়া ১৮৪ রান বিনা উইকেটেই টপকে যায় কলকাতা।

দুই ওপেনার গম্ভীর ও ক্রিস লিনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩১ বল হাতে রেখেই জিতে যায় কলকাতা। আজ কলকাতা তাদের একাদশ পরিবর্তন করবে কি-না সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত, গত আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল কলকাতা। এক ম্যাচও জিততে পারেনি সাকিবের দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা