,

কোরীয় উপসাগর অভিমুখে মার্কিন রণতরী মোতায়েন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পারমানবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই কোরীয় উপসাগর অভিমুখে রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।দেশটির সেনাবাহিনীর আদেশে পাঠানো ঐ রণতরীতে রয়েছে একটি বিমানবাহী জাহাজ এবং কয়েকটি যুদ্ধজাহাজ।

কর্মকর্তারা বলছেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিমে যাত্রা করা বাহিনী সেখানে তাদের পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই যাচ্ছে।ঐ অঞ্চলে উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমানবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলার মাধ্যমে যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মাত্র কদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় একাই পদক্ষেপ নিতে পারে তার দেশ।গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিষয়টি প্রাধান্য পায়।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা