,

কী আছে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রীর প্রস্তাবে?

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের সময় পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিস্তা চুক্তির পরিবর্তে অন্য চারটি নদীর পানি বণ্টনের প্রস্তাব দিয়েছেন। এতে তিস্তার বদলে তোর্সা, জলঢাকাসহ উত্তরবঙ্গর কয়েকটি নদীর পানিবণ্টনের বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিস্তায় পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। আশপাশের জেলাগুলোতে সেচের জন্য পানি পেতে সমস্যা হয়।

কিন্তু উত্তরবঙ্গে তোর্সা, জলঢাকাসহ চারটি নদী আছে, যেখানে পানির প্রবাহ ভালো বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে তিস্তার বিকল্প হিসেবে এই চারটি নদীর পানি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই জানা গিয়েছিল তিস্তা চুক্তি হচ্ছে না। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই এই চুক্তি করা সম্ভব হচ্ছে না অনেক দিন যাবৎ।

কিন্তু এবারের সফরে শেখ হাসিনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে বৈঠক করেছেন এবং ওই বিকল্প প্রস্তাব দিয়েছেন। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তার সরকারের মেয়াদের মধ্যেই তিস্তা চুক্তি হবে।

বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের অবস্থান বদলে নমনীয়তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা