,

‘পরমাণু যুদ্ধ থেকে রক্ষা পেয়েছে বিশ্ব’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ধৈর্যের কারণে একটি পরমাণু যুদ্ধ থেকে রক্ষা পেয়েছে গোটা বিশ্ব। সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা পর রাশিয়ার অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সের বিশেষজ্ঞ সের্গেই সুদাকুফ এ কথা জানান।

রাশিয়া কেন সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেনি অনেকেই এ প্রশ্ন করেছেন। সামরিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রুশ দৈনিক ইজভেস্তিয়া এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, সিরিয়ায় অবস্থিত ‘হামিমিম’ ও ‘তারতুস’ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-ফোর হানড্রেড’ মোতায়েন রয়েছে। কিন্তু রাশিয়া এই প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগায়নি।

এর জবাবে সুদাকুফ দৈনিক ইজভেস্তিয়া-কে বলেছেন, রাশিয়ার ধৈর্যের কারণে একটি পরমাণু যুদ্ধ থেকে রক্ষা পেয়েছে গোটা বিশ্ব। রাশিয়া যদি সেদিন মার্কিন ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতো তাহলে সিরিয়ায় রুশ-মার্কিন যুদ্ধ শুরু হয়ে যেতো।

সুদাকুফ বলেন, রাশিয়া যদি ধৈর্য না ধরতো এবং মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ধ্বংসের নির্দেশ জারি করতো তাহলে বড় ধরনের একটি যুদ্ধ এড়ানো কঠিন হতো। হয়তো পরদিন সকালে আমাদের কাউকেই খুঁজে পাওয়া যেতো না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা