,

সরাইলে কমিটি করে রাতভর জুয়া

news-image

সরাইল প্রতিনিধি : সরাইলে কমিটি করে চালানো হচ্ছে জুয়া। কমিটির সদস্য শুধু জুয়াড়ি নয়, রয়েছে পুলিশের ৩-৪ জন সোর্সও। কমিটির কাজ জুয়া পরিচালনার পাশাপাশি খেলার প্রতিবন্ধকতা দূরীকরণও। সরাইল সদরের নাথপাড়ায় এমন একটি কমিটির তত্ত্বাবধানে গত ৩ সপ্তাহ ধরে চলছে জুয়া। থানা ও উপজেলা প্রশাসনের নাকের ডগায় এ জুয়া চললেও সবাই নিশ্চুপ। স্থানীয় লোকজন জানায়, সম্প্রতি মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জুয়া খেলার প্রবণতা। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে জুয়ার সমন্বয়কারীর দায়িত্ব পালন করে আসছে বাবুল মিয়া নামের এক ব্যক্তি। জুয়াড়িদের কাছ থেকে টাকা তুলে আনার দায়িত্ব তারই। তাই যেকোনো উৎসবে জুয়াড়িদের আগে হাজির থাকেন বাবুল মিয়া। পুলিশের সঙ্গে সারাক্ষণ রয়েছে বাবুলের উঠাবসা। মাঠে ময়দানে পুলিশের সঙ্গে রয়েছে তার সরব উপস্থিতি। তাকে অধিকাংশ মানুষ থানার ক্যাশিয়ার বলে ডাকেন।
প্রতিদিন রাত ৯টার পর নাথপাড়ায় ইছাক আলীর পুকুরের উত্তর পূর্ব কোণায় বসে প্রকাশ্যে জুয়ার আসর। চলে ভোর পর্যন্ত। সারারাত পর্যায়ক্রমে কয়েক শ’ লোক ৪-৫ লাখ টাকার জুয়া খেলে। নাথপাড়ার জুয়া প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য গত ১৩ই মার্চ উপজেলা আইনশৃঙ্খলা সভায় জোর আলোচনা হয়। প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছিলেন থানা পুলিশ। কিন্তু কোনো সুফল আসেনি। বরং দাপুটে চলছে জুয়া। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম মিয়া বলেন, সেখানে প্রত্যেক রাতে টুকটাক জুয়া খেলা হয়। কথা বলে দেখছি বন্ধ করা যায় কিনা। সীমানা সংলগ্ন খালের পূর্ব পাড়ের বাসিন্দা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবু মিয়া বলেন, সেখানে বেশ কিছু দিন ধরে প্রকাশ্যে জুয়া খেলা দেখছি। বিগত ১০-১২ বছর ধরে একটি চক্র কীভাবে খেলে যাচ্ছে বুঝি না।
আমার এখান থেকে কয়েকবার পিটিয়ে তাড়িয়েছি। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, নাথপাড়ার জুয়ার বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের