,

সাঈদীর রিভিউ শুনানি আজ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) পৃথক আবেদন রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। গত ৪ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ মামলাটি শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করে আদেশ দেয়।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায় এ মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে। এবং আপিল বিভাগের কার্যতালিকার ১৩৯ নং ক্রমিকে রাখা হয়েছে মামলাটি।

আমৃত্যু কারাদন্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) করে মৃত্যুদন্ডের আর্জি জানিয়ে ২০১৬ সালের ১২জানুয়ারি রাষ্ট্রপক্ষের এডভোকেট অন রেকর্ড সৈয়দ মামুন মাহবুব সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ রিভিউ আবেদন দাখিল করেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইনসাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে খালাস চেয়ে সাঈদী আরেকটি রিভউ আবেদন করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে